নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।  মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা গুলজার সরকারকে ডেকে উঠানে নিয়ে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সেন্টু সরকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসুয়ারসহ সেন্টুকে আটক করে। এ ঘটনায় সেন্টুর সত্ মা নুর নাহার বেগম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।