কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার ভোরে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছে কাবিল আলী। র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপনসূত্রে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৬৫০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোনসহ কাবিল আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইন সে কিশোরগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য এনেছিল বলে জানায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।