বিশ্ব যক্ষ্মা দিবসে শোভাযাত্রা
কিশোরগঞ্জ প্রতিনিধি বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় হাসপাতালের চিকিত্সক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক মুকুল, সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, আবাসকি চিকিত্সক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভুঁইয়া প্রমুখ।
ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নাটোর প্রতিনিধি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম ঠেকাতে নাটোরে ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরতলির দিঘাপতিয়া এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এ সময় সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর, জেলা খাদ্যনিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা, দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান ওমর শরীফ চৌহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) সংবাদদাত তালায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি গ্রামে মোড়লবাড়ির মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য গোলদার আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ।
বিনা মূল্যে কৃষিযন্ত্র বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উপজেলা কৃষি অফিস চত্বরে বিনা মূল্যে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৫টি কৃষক গ্রুপের মধ্যে ধান ও গম মাড়াইয়ের জন্য পাওয়াার থ্রেসার মেশিন বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
কুবিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (ড. দুলাল নন্দী-ড. জুলহাস মিয়া) উদ্যোগে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু পরিষদের ড. দুলাল চন্দ্র নন্দী সভাপতিত্ব করেন।
দৌলতপুরে ঢেউটিন ও চেক বিতরণ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা উপজেলায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ প্রমুখ।
স্কাউট ভবনের অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে স্কাউট ভবনের অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি ড. সাবিনা ইয়াসমিন এ কাজের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
ডুমুরিয়ায় জবাবদিহিমূলক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার, জলবায়ু পরিবর্তন, দুর্নীতি দমন ও জেন্ডারবিষয়ক সচেতনতামূলক এক সভা বুধবার সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় চেয়ারম্যান হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ প্রমুখ।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি বিষয়ক সভা
চাঁদপুর প্রতিনিধি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ বিষয়ক আলোচনাসভা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে করোনা মোকাবিলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন এগুলো বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, জাহিদুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।