স্পোর্টস রিপোর্টার
মালয়েশিয়ান হকি কোচ গোপিনাথন কৃষ্ণমুর্তি বিকেএসপির কোচ। তার হাতে হকির দায়িত্ব। গতকাল নারী হকির ফাইনালে দল নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন গোপীনাথন। মেয়েদেরকে বুঝাচ্ছিলেন মাঠে নেমে কি করতে হবে। ওয়ালটন মহিলা ডেভেলপম্যান্ট স্বাধীনতা কাপ নারী হকির ফাইনালে বিকেএসপি ৬-০ গোলে নড়াইল জেলাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে নারী হকির একতরফা ফাইনাল হয়েছে। বিকালে ফাইনালের শুরু হতেই অর্পিতা পালের জোড়া গোলে এগিয়ে যায় বিকেএসপি। এরপর সোনিয়া খাতুন, তারিন আক্তার খুশি এবং শান্তিনা টুডু জোড়া গোলে নড়াইলের মেয়েরা আর পেরে উঠেনি।