উপেক্ষিত ধাওয়ানে ভারতের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

শেখর ধাওয়ানের ব্যাটে চড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা। অবশ্য কদিন আগেই টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি এই ওপেনারের। উপেক্ষিত থাকা এই ক্রিকেটারই সুযোগ পেয়ে করেছেন বাজিমাত। পুনেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬৬ রানে হারিয়েছে ভারত।

আগে ব্যাট করা ভারত স্কোরবোর্ডে তোলে পাঁচ উইকেটে ৩১৭ রান। এর মধ্য ধাওয়ান একাই করেন ৯৮ রান! ২ ছয় আর ১১ চারে সাজানো এই ইনিংসের সমাপ্তি ঘটে দুর্ভাগ্যজনকভাবে। এই ওপেনারের সেঞ্চুরি হাতছাড়া হলেও এই রানই যথেষ্ট প্রমাণিত হয় দলের জয়ের জন্য। ২০ ওভারের দলে উপেক্ষিত থাকা এই ক্রিকেটার ম্যাচ শেষে জানিয়েছেন কীভাবে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি।