স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে শুক্রবার শুরু হচ্ছে উন্মুক্ত সাইক্লিং। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পতেঙ্গা সমুদ্র সৈকত হতে যাত্রা হবে ১০০ কিলোমিটার। অংশগ্রহণের জন্য আবেদন পড়েছে ৫০০ জনের। সুযোগ পাচ্ছেন ২০ জন নারীসহ ১০০ জন। সেরা পাঁচ জন খেলবেন বাংলাদেশ গেমসে। ডিজিটাল টাইমিং ব্যবহার করা হবে। ১০ লাখ টাকা বাজেট। পুলিশ প্রশাসন ছাড়াও প্রতিযোগীদের দেখভাল করার জন্য নিয়োজিত থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক।
গতকাল সংবাদ সম্মেলনে সিজেকেএস সাইক্লিং কমিটির সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু এবং অন্যান্য কর্মকর্তারা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।