গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

গাজীপুর প্রতিনিধি

করোনা মোকাবিলায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের মহিলা কলেজের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। তিনি বলেন, শহরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। করোনা মোকাবিলায় সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর হতে বের হতেই মাস্ক পরতে হবে। সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসমাগম থেকে ফিরে কাপড় গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা আক্তার রিভা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম উপস্থিত ছিলেন।