ইত্তেফাক রিপোর্ট
মধ্য কাওরান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক কমিটির নির্বাচনে মো. বাবুল পাটোয়ারী সভাপতি ও মো. আক্তার মিজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার কাওরান বাজার ফল মার্কেটের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২০ জন। এর মধ্যে ১১৩ জন ভোট দেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. গাজীউর রহমান গাজী ফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন জেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, খালেদ সাইফুল্লাহ টুটুল ও রাজীব খান সুজন। সভাপতি পদে মো. বাবুল পাটোয়ারী ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মোস্তফা পাটোয়ারী। সাধারণ সম্পাদক পদে মো. আক্তার মিজি ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ারুল হক নান্নু। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হন মো. জসিম খান। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান শামীম ও চার জন সদস্য। সদস্যরা হলেন আলী হোসেন, বিল্লাল হোসেন, লিটন ছৈয়াল ও জাহাঙ্গীর হোসেন। ফল ঘোষণা শেষে মধ্য কাওরান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসির আহমেদ বাবুল নির্বাচন সুষ্ঠু হওয়ায় সমিতির সদস্যদের ধন্যবাদ জানান।