স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ কোভিড হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য স্থাপিত পিসিআর (পলিমারেজ চেইন রিয়েকশন) মেশিনটি বিকল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে নতুন পিসিআর মেশিন। গত সোমবার সকালে পূর্বের মেশিনটি বিকল (সাটডাউন) হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করলে গত মঙ্গলবার সকালে পাঠানো হয়েছে নতুন পিসিআর মেশিন। গতকাল বুধবার মেশিন স্থাপনের পর পুনরায় কোভিড পরীক্ষা চালু হয়। জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালের মধ্যে নতুন মেশিন স্থাপনের পর দুপুর থেকে এই মেশিনে পরীক্ষা শুরু হয়।