‘মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে সেন্ট্রাল হসপিটালের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রণোদনা প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার ধানমন্ডির গ্রিন রোডে সেন্ট্রাল হসপিটালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান ডা. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান।