সরকারি কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা

জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারী সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অণুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।