বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদ্রোহী কবির চেতনাকে স্মরণ করে প্রকাশ হলো কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গান। অর্ণবের সংগীতায়োজনে গানটি গেয়েছেন গায়িকা সুস্মিতা আনিস। মিউজিকাল ফিল্মটিতে মূল চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন নজরুলের চেতনাকে ধরেছেন।
একজন হেরে যাওয়া নারী জীবনে অনেক ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন। সে কিভাবে অবাধ্যতাকেই তার অস্ত্র বানিয়ে জীবিত হয়ে উঠে সে গল্পই বলে এই গানটিতে।
সুস্মিতা আনিস বলেন, ‘আসন্ন এই মিউজিকাল ফিল্মটি তুলে ধরেছে নারীদের প্রতিদিনের সংগ্রামের চিত্র এবং তাদের রুখে দাঁড়ানোর উদ্দীপনাকে। নজরুল নিয়মভঙ্গের বুননকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই এই গানটিতেও উনার অবাধ্য চেতনা প্রকাশ পেয়েছে। এই গানে আশা করা হয়েছে শান্তির, সাম্যের এবং সত্যের জয়ের। অত্যাচার, অসমতা, অশান্তি, জরা এবং মিথ্যার শিকল ভেঙ্গে বেড়িয়ে আসার উৎসাহ যোগায় এই গান।’
২৪ শে মার্চ রাতে গানটি রিলিজ হয়েছে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।
ইত্তেফাক/বিএএফ