আফগানিস্তানে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১২ জঙ্গি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে ১২ জঙ্গি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার ২৫ মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। 

সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে যায়, বিবৃতিতে জানানো হয়, আর্গানদাব ও মিওয়ান্ড জেলায় তালেবানের গোপন আস্তানা লক্ষ্য করে যুদ্ধবিমানের সাহায্যে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থলমাইনসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করে।

বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিদের বিরুদ্ধে চালানো এ অভিযানে নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়নি। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএইচপি