‘আরও ৫ মন্ত্রীকে বেলুচিস্তানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা উচিত’

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী কামাল খান আলিয়ানী মঙ্গলবার (২৩ মার্চ) বলেছেন,  ইমরান খানের উচিত ফেডারেল মন্ত্রিসভায় বেলুচিস্তানের প্রতিনিধিত্ব বাড়ানো ।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এর বরাতে জানা যায়,সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যে বেলুচিস্তান থেকে বর্তমানে ফেডারেল মন্ত্রিসভায় কেবল একজন মন্ত্রী রয়েছেন। যদিও বেলুচিস্তান আওয়ামী পার্টি কেন্দ্র এবং প্রদেশ উভয়ই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মিত্র ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেলুচিস্তানের অন্তত পাঁচজন মন্ত্রীকে ফেডারেল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা উচিত।

তিনি বলেন, বেলুচিস্তানের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি প্রদেশ এবং পুরো দেশের অর্থনীতিতে উন্নতি করবে কারণ বেলুচিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা যেতে পারে।

ইত্তেফাক/এএইচপি