‘মুক্তির ছোটগল্প’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাজানো অনুষ্ঠানমালায় আজ রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মুক্তির ছোটগল্প’। যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এটি লিখেছেন দৌলত হোসাইন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মামুন খান। অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সানজিদা প্রীতি, দৌলত, খলিলুর রহমান কাদেরী, ফরহাদ ঠাকুর ও সায়কা আহমেদসহ অনেকে। এছাড়াও সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠান ‘আমি বীরাঙ্গনা বলছি’। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে আলোচনা অনুষ্ঠান ‘তিনি জ্বেলেছিলেন স্বাধীনতার আগুন’। পীযুষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।