অগ্নিকোণে বসন্ত

ঘর প্রিয় ঘর আমার --- সাথীদের ঘর যেন

কাঁটাতারে বিদ্ধ কবিতা বিলাস

তবু কেন যে এত আয়োজন বসন্ত বাহার

সেইসব সুখস্মৃতি আর বারোমাসি দুঃখগাথা

অষ্টপ্রহর মনে হয়

আজ আর মনের কোণে স্বপ্ন নেই

রংহীন পৃথিবীতে শূন্য আকাশ

কেউ বলে না দুঃখ তুমি ভ্রমণে যাও

এই ঘরে এখন অন্যপাঠ

ফুল পাখি ডাকে পূর্ণিমা চাঁদ এ সময়ে সেদিন মুক্তিযুদ্ধ

সহসা সবুজ মৃত্তিকা লাল

অগ্নিকোণে বসন্ত তথাপি কবিতা মৌলিক

ছিন্নভিন্ন হলে স্বপ্নপালক

ছায়াঘড়ি দোল দেয় দুলে ওঠে বিরান ঘর।