ব্রেকআপ-এর কাল

এখন ছেলেমেয়েরা অবলীলায় বলে

ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে !

না, এ কথা বলার সময় তাদের গলা কাঁপে না

অন্যমনস্ক চোখে তারা দেখতে পায় না

কুয়াশার ছোট নদী

কিংবা জ্যোত্স্নাআক্রান্ত ফাঁকা মাঠ...

এখন ফ্রেন্ড আর বয় ফ্রেন্ডের মাঝখানে

ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ডের মাঝখানে

গজিয়ে উঠেছে বড় বড় ফণী মনসা !

এখন সন্দেহের মেঘ খুব সহজেই

ঢুকে পড়ছে ছেলেমেয়েদের হালকা মাথায়...

 

এক সময় প্রেম ছিল দার্শনিক

ভাঙা প্রেম ছিল আত্মহননেরও প্ররোচনা

আজকাল প্রেম দেখি ছন্নছাড়া, বেপরোয়া

এই প্রেম আধুনিক

আরো কিছুকাল গেলে

আমরা দেখতে পাবো প্রেম উত্তরাধুনিক !