নাম :নরেন্দ্র দামোদরদাস মোদি
জন্ম তারিখ : ১৭ সেপ্টেম্বর, ১৯৫০ (রবিবার)
জন্মস্থান : ভাদনগর, মেহসানা (গুজরাট)
রাশিচক্র : কন্যা
জাতীয়তা : ভারতীয়
বাবা : দামোদরদাস মুলচাঁদ মোদি
মা: শ্রীমতী হীরাবেন দামোদরদাস
ভাইবোন : সোমা মোদি, অমৃত মোদি, পঙ্কজ মোদি, প্রহ্লাদ মোদি, বাসন্তী হাসমুখলাল মোদি
স্ত্রী : শ্রীমতী যশোদাবেন মোদি
স্কুল : উচ্চ মাধ্যমিক, ভাদনগর, গুজরাট
কলেজ/বিশ্ববিদ্যালয় :গুজরাট বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত যোগ্যতা :মাধ্যমিক, গুজরাট বোর্ড, ১৯৬৭ সাল
স্নাতক :রাষ্ট্রবিজ্ঞান-এ (দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষণ, ১৯৭৮)
স্নাতকোত্তর :রাষ্ট্রবিজ্ঞান-এ (গুজরাট বিশ্ববিদ্যালয়, ১৯৮৩)
মুখ্যমন্ত্রী : গুজরাট (৭ অক্টোবর ২০০১ থেকে ২২ মে ২০১৪ পর্যন্ত)
প্রধানমন্ত্রী : ২৬ শে মে, ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত
সম্মান ও পুরস্কার
নরেন্দ্র মোদি বিভিন্ন সময় বেশ কিছু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
Åসৌদি আরবের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘সাশ অব কিং আব্দুল্লাজিজ’;
Åরাশিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোলি অ্যাপস্টেল অ্যান্ড্রু দ্য ফার্স্ট’;
Åফিলিস্তিনের ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন’;
Åআফগানিস্তানের ‘আমির আব্দুল্লাহ খান’ পুরস্কার;
Åসংযুক্ত আরব আমীরশাহীর ‘জায়েদ মেডেল’;
Åমালদ্বীপের ‘রুল অব নিশান ইজুদ্দিন’ প্রভৃতি।
এছাড়াও ২০১৮ সালে প্রধানমন্ত্রী শান্তি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ সিওল শান্তি পুরস্কারে ভূষিত হন। ইন্ডিয়া টুডে ম্যাগাজিন পরিচালিত একটি সমীক্ষায় ২০০০-২০০৭ সালে তিনি ভারতের সেরা মুখ্যমন্ত্রী
হিসেবে মনোনীত হন। ২০০৯ সালে এফডিআই ম্যাগাজিন নরেন্দ্র মোদিকে ‘এফডিআই পার্সোনালিটি অব দ্য ইয়ার’-এর এশিয়ান বিজয়ীকে সম্মানিত করে।