নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন ঐতিহ্যবাহী মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ে (এমপিওভুক্ত) সর্বশেষ জনবলকাঠামো অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক- ১ জন, কম্পিউটার ল্যাব অপারেটর- ১ জন, পরিচ্ছন্নতাকর্মী- ১ জন এবং আয়া- ১ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১২/০৪/২০২১ ইং তারিখের মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১,০০০ টাকা এবং অন্যান্য পদে ৩০০ টাকা প্রতিষ্ঠান বরাবর অগ্রণী ব্যাংক লি., মুছাপুর বাজার শাখার অনুকূলে ব্যাংক ড্রাফটপূর্বক নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। বরাবর প্রধান শিক্ষক, মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়, পো. মুছাপুর, রায়পুরা, নরসিংদী।                 সিকে-৪৫৩