মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরগোয়ালদহ, আনন্দনগর ও মালাইনগর গ্রামে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়ে ৫০টি হিন্দু পরিবারকে উড়ো চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত ।
বৃহস্পতিবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে মাগুরার শ্রীপুরের আমলি আদালতের বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শ্রীপুর থানাপুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। মাগুরার কোর্ট পরিদর্শক মো. শাহজাহান জানান, আদালত চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।