জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের মালিয়ার হাট বাজারে, উপজেলার ১ নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়নের কাপালির হাট বাজারে এবং পৌর শহরের পূর্ব ভাণ্ডারিয়া মিরা বাড়ী হাট প্রাঙ্গণে পৃথকভাবে জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
গৌরীপুরের মালিয়ার হাটে এবং পূর্ব ভাণ্ডারিয়ায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক এবং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, পৌর কাউন্সিলর মো. হারুন অর রশিদ মুন্সি, জেপি নেতা মো. সেন্টু মোল্লা, কৃষক পার্টির উপজেলা সভাপতি মো. বারেক হাওলাদার, স্থানীয় নেতাদের মধ্যে আবুবক্কর মাস্টার, মো. মানিক ফকির, শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মো. আবু হানিফ, মো. নাজমুল আলম, যুবসংহতির সাকিল হাওলাদার, ছাত্র সমাজের আবু নাইম তালুকদার, সমাজ সেবক মো.সেলীম মীর ও উপজেলা ছাত্রসমাজের সদস্য সচিব মাহাবুব শরিফ শুভ প্রমুখ।
ভিটাবাড়ীয়ায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি মো. রেজা আহমেদ দুলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাব্বির, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ। সভাপতিত্ব করেন ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবসংহতির সভাপতি এবং জাতীয় পার্টি-জেপি মনোনীত বাইসাইকেল মার্কার ভিটাবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. মতিউর রহমান বুলবুল।
পৃথকভাবে এ সকল স্থানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ভিটাবাড়ীয়ায় হাফেজ মাওলানা কাওসার তালুকদার, মালিয়ার হাটে মাওলানা আমিনুল ইসলাম নান্না মিয়া এবং পূর্ব ভাণ্ডারিয়ায় হাফেজ মো. আল আমীন। দোয়ায় জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিগণ শরিক হন।
এদিকে বুধবার রাতে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড মসজিদুল ফালাহ মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন। এছাড়া একই রাতে উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া শ্রী গুরুসংঙ্ঘ মন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
আজ শুক্রবার আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় পৌরসভাসহ উপজেলার বাকি ছয় ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে ।
ইত্তেফাক/টিএ