সু চির রাজনৈতিক দলের সদর দফতরে বোমা হামলা

মিয়ানমারের নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়,  ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দফতরে বোমা বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে।

বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।

ইত্তেফাক/টিআর