তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

৬। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

ফাহিমা একাদশ শ্রেণিতে পড়ে। সে কম্পিউটারে দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের প্রোগ্রাম কীভাবে করতে হবে তা বোঝতে পারছিল না। তাই সে তার আইসিটি শিক্ষকের সাহায্য চাইল । শিক্ষক তার সমস্যাটি কয়েকেটি ধাপে ভাগ করে প্রত্যেকটি ধাপ সম্পর্কে তাকে বুঝিয়ে দিল । ফাহিমা বোঝার পর নিজেই সমস্যাটির সমাধান করল।

ক। অনুবাদক প্রোগ্রামিং কী?

খ। হাই লেবেল ল্যাংগুয়েজের সুযোগ সুবিধাগুলো লিখ।

গ। ফাহিমার শিক্ষক কীভাবে তার সমস্যা সমাধান করে দিবে তা ধারাবাহিকভাবে বর্ণনা করো।

ঘ। সমস্যাটির সমাধানকৃত ধারাবাহিক প্রতিবেদনটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

৭। উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

মালিহা তার কোম্পানির শ্রমিকদের সাপ্তাহিক মজুরী হিসেব করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেব কর্মকর্তাকে নির্দেশ দিলেন। তিনি বলে দিলেন যারা সপ্তাহে ৪০ ঘণ্টা পর্যন্ত কাজ করবে তারা মজুরী ১০ টাকা হারে পাবে আর যারা ৪০ ঘণ্টার অতিরিক্ত কাজ করবে তারা অতিরিক্ত কাজের জন্য ঘণ্টা প্রতি ২০ টাকা হারে মজুরী পাবে। হিসেব কর্মকর্তা মজুরী হিসেব করার জন্য একটি প্রোগ্রাম লিখতে বললেন।

ক. ধ্রুবক কী?

খ. অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ও ইন্টারপ্রিটার এর মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে?

গ. উদ্দীপকের উল্লিখিত নিয়ম অনুযায়ী অ্যালগরিদমলি করো।

ঘ. মালিহার বর্ণিত কাজসমূহ করার জন্য প্রোগাম লিখতে কোন কোন ধাপ এবং কেন অনুসরণ করতে হবে? বিশ্লেষণ করো।

৮। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সাহেবাবাদ ডিগ্রী কলেজ, কুমিল্লা এর ডেটাবেজে অনেকগুলো টেবিল রয়েছে। টেবিলগুলোর মধ্যে Student Table, Subject Table, Teacher Table, Student Subject Table ও Teacher Subject Table রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্কিমাগুলো হলো :

Student Tabe (Roll, Academic year, Group, Name, Sex, DOB, Address, Home District)

Subject Table (Code, Name, Description)

Teacher Table (Teacher ID, Name, E-mail, Degree, Address, Phone No. Group.)

Student Subject Table (Rol, Code, year, Marks, Grade, Teacher subject table (Teacher ID, Subect Code, year)

ক. ডেটা এনক্রিপ্ট কী?

খ. ডেটাবেজ তৈরির ধাপগুলো লেখ। 

গ. উদ্দীপক অনুযায়ী SQLসার্ভার ব্যবহার করে প্রথম স্কিমা থেকে কীভাবে টেবিল গঠন করা যায়। বর্ণনা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত ডেটাবেজ MySQL ব্যবহার করে গঠিত Component- টিকে চেঞ্জ ও ডিলিট করা কী সম্ভব? বিশ্লেষণ করো।