২৭ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১২ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৯। শুভ বার: মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো ব্যাপারে উত্তেজিত হওয়া থেকে বিরত থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।