স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে হাঁড়িভাঙা আমগাছে মুকুলের পর এবার ছোট-ছোট গুটিতে ভরে গেছে আমবাগান। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন চাষি। আমচাষি আলেফ উদ্দিন জানান, এবছর আমের বাম্পার মুকুল ও গুটি এসেছে। তবে ঝড়ের কবলে এগুলোর ক্ষতি না হলে বাম্পার ফলনের আশা করছি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ মেসবাহুল ইসলাম জানান, চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে হাঁড়িভাঙা আমের চাষ হয়েছে। উত্তরাঞ্চলে আম সংরক্ষণ এবং জুস তৈরির কারখানা নির্মাণ হলে এ চাষ আরো বাড়বে।