দোহাজারীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পুলিশ চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—কক্সবাজার জেলার রামু থানার জুয়াড়ী নালা পূর্বপাড়া এলাকার নুর আহমদের ছেলে আরাফাত হোসেন ও রামু খুনিয়া পালং এলাকার ফরিদ আলমের ছেলে ইউছুপ। পরে তাদের মাদক নিয়ন্ত্রণ আইন মামলায় কোট হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।