পাইকগাছায় অর্ধশত মোটরসাইকেল জব্দ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে অর্ধশত মোটরসাইকেল জব্দ হয়েছে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকে পৌরসভার বিভিন্ন স্থান থেকে এসব গাড়ি জব্দ করা হয়। রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে অর্ধশত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী জানান, ইউপি নির্বাচন উপলক্ষ্যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বা কাগজপত্রবিহীন মোটরসাইকেল ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।