উদ্বোধক অপু বিশ্বাস!

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই দেখা মেলে। এছাড়া কিছুদিন আগেই কাবাডি ফেডারেশনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা গেল একটি নতুন শাড়ি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে। ভারতীয় আদি মোহিনি মোহন কাঞ্জিলাল

বাংলাদেশে যাত্রা শুরু করলো। সেই ব্র্যান্ডটির উদ্বোধক হিসেবে গতকাল বসুন্ধরা সিটি শপিংমলে বিকেল ৪টায় হাজির হন অপু।

জানা গেছে, বাংলাদেশের ব্যবসায়ী শিবলী মাহমুদ সুমনের প্রচেষ্টায় ঢাকায় এই শাড়ি ব্র্যান্ডটির যাত্রা শুরু হলো। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে গাদোয়াল, বেনারসি, কাঞ্জিভারাম, কাতান, সিল্ক, লেহেংগা, কাঁথা স্টিচ ইত্যাদি শাড়ি পাওয়া যাবে। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি বরাবরই নিজেকে বিভিন্ন কাজে যুক্ত রাখতে চেষ্টা করি। এটা তারই একটি অংশ। এর আগেও কিন্তু আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। কদিন আগে অভিনয়ের বাইরে ক্রীড়াঙ্গনের সঙ্গেও যুক্ত হয়েছি।’