তা র কা ব চ ন

আমি ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছি। তখন থেকে এক মাস দুই মাস করে সেখানে থাকা হয়েছে। কিন্তু এবারই প্রথম প্রায় ৬ মাস থাকলাম। ৩৬ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার টানা এতদিন পরিবারকে সময় দেওয়ার সুযোগ পেয়েছি।

এদিকে করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ ছিল, শুটিংও ভালোভাবে হচ্ছিল না, তাই কাজে বিরতি দিয়েছিলাম। এখন আবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও করোনার দ্বিতীয় ঢেউ উঁকি দিচ্ছে। নতুন কিছু সিনেমার চুক্তিবদ্ধ হয়েছি। এছাড়া আগের কয়েকটি সিনেমার কাজ বাকি আছে। সেগুলো সব এখন সম্পন্ন করবো।

 

পরিবার ও নতুন করে অভিনয়ে ফেরা প্রসঙ্গে

অভিনেতা মিশা সওদাগর