বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন করে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক-নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০১ ও ৫০ সংখ্যা তৈরির উড্ডয়নশৈলী প্রদর্শন করা হয়। এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে এই শৈলী প্রদর্শন করে।—আইএসপিআর