আগামী ৫০ বছর পর্যন্ত চীনকে ব্যাপক ভিত্তিতে তেল সরবরাহ করবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উত্পাদন ও রপ্তানিকারক দেশ সৌদি আরব। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং পরিবেশবান্ধব জ্বালানি উত্পাদনে চীনে যে গবেষণা হচ্ছে, তাতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতেই সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ২০২০ সাল পর্যন্ত রাশিয়া ছিল চীনের সর্ববৃহত্ পেট্রোলিয়াম জোগানদাতা দেশ।
—নাঈমা সুলতানা