কুমিল্লায় ২৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে নাদিম (৩২) নামে এক যুবককে তার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার মা, স্ত্রী ও ভাইকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। শুক্রবার জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা রয়েছে। সে ঐ উপজেলার জোড়কানন ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানাপুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, এলাকায় মাদক ব্যবসা ও নানা বিষয় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে নাদিমের বিরোধ চলছিল। কয়েক দিন আগে এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র?্যাবের একটি দল। প্রতিপক্ষের ধারণা, নাদিমের তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র?্যাব। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল সকালে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা  করে।