দেশে করোনা ভাইরাসে সংক্রমণ ঊর্ধ্বগতি অব্যাহত আছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৩৭ জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৪ হাজার ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মহামারি শুরুর পর থেকে সেটাই এক দিনের সর্বোচ্চ শনাক্ত। এদিকে গত এক দিনে করোনায় মারা গেছেন আরো ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ হয়েছে, যা ৫ ডিসেম্বরের পর সবচেয়ে বেশি।