ধামরাইয়ে প্রকাশ্যে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার ধামরাইয়ে আলামিন (২৩) নামে এক অটোরিকশা চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলম নামের এক জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল শুক্রবার ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রিজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ধামরাই পৌরশহরের কায়েতপাড়া মহল্লার বজলুর রহমানের ছেলে।

জানা যায়, আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়ারীপাড়া মহল্লার পশু চিকিত্সক ও সাবেক কাউন্সিলর প্রার্থী আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঐ সময় উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি চায়ের দোকানের সামনে আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই চালক আলামিন মারা যান।