গোপালগঞ্জের টুঙ্গিাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি সৌধ পরিদর্শনের পাশাপাশি সেখানে একটি বৃক্ষরোপণ করবেন মোদি।
Paid homage to Bangabandhu at Tungipara. pic.twitter.com/PX8H0NNJtv
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
এর আগে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিকপ্টারে সকাল ১০টার দিকে গোপালগঞ্জ আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি pic.twitter.com/48ex8gCGCi
— Narendra Modi (@narendramodi) March 27, 2021
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সমাধি পরিদর্শন শেষে কাশিয়ানীর ওড়াকান্দিতে যাবেন মোদি। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন।
ইত্তেফাক/বিএএফ