মহিলাদের প্রেগন্যান্সি বা গর্ভধারণের সময় বেশীরভাগ ক্ষেত্রে ব্যাক পেইন হয়। আর গর্ভবতী মহিলাদের ব্যাক পেইনের কারণ হিসাবে বিশেষজ্ঞগণ বলছেন, সন্তান ধারণের পর ধীরে ধীরে মহিলাদের পেট সামনের দিকে ঝুঁকে পড়ার সঙ্গে সঙ্গে স্পাইন বা মেরুদন্ডের হাড়ও বাকাতে শুরু করে। এ কারণে শতকরা ৬০ ভাগ মহিলার ব্যাক পেইন হতে পারে। আর এ তথ্যটি দিয়েছেন সাইন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রফেসর এমিরিটাস ড:রাউল আর্টাল। তিনি গর্ভবতী মহিলাদের ব্যাক পেইন চিকিত্সায় ওষুধের পরিবর্তে এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকেন। তিন বলেন, প্রেগন্যান্সীতে শরীরবৃত্তীয় ও ফিজিওলজিক্যাল পরিবর্তন হয় তা সত্বেও এক্সারসাইজ ব্যাক পেইন নিরাময়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এ ক্ষেত্রে কোন বড় ধরণের বা ঝুঁকিপূর্ণ ব্যায়ামের প্রয়োজন নেই। শুধুমাত্র দাঁড়িয়ে স্পাইন পিছনের দিকে খানিকটা বাকানো, ঘরের মেঝেতে হাটা, দেয়ালে পিঠ লাগিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অথবা বসে বা শুয়ে হাটু বাকানোর ব্যায়াম করতে পারেন। এছাড়া গর্ভাবস্থায় হাটা, সুইমিং, লো-এরোবিকস নিরাপদ বলে উল্লেখ করেন তিনি। তবে যাদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপসহ নানা ধরণের জটিলতার ঝুঁকি রয়েছে তাদের ব্যাক পেইনে এক্সারসাইজ না করা ভালো। এক্ষেত্রে কোন চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।
nডা: মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ী-১৭ রোড-৬, ধানমন্ডি, ঢাকা