দেশের বেসরকারি বিমান পরিবহন কোম্পানিগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতি ও নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এওএবি কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২১-২০২৩ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
কমিটির বিভিন্ন পদে নির্বচিত প্রতিনিধিরা হলেন, ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ রহমান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ এবং ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন।
দেশের বিমান পরিবহন খাত উন্নয়নের জন্য ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠন করা হয়।
ইত্তেফাক/এসএইচ