তেজস্ক্রিয়া

মাধব রায়, কথাসাহিত্যিক ও সহকারী অধ্যাপক ,  ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট

                                                           

গতকালের পর            

                                                   

কিন্তু তা দিয়ে পৃথিবীর বয়স কীভাবে মাপা যাবে? বলল আকাশ।

বলছি, বললেন নীলকান্তবাবু। পৃথিবীর বয়স নির্ণয়ে ইউরেনিয়াম-সীসা ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়।

কী পদ্ধতি? বলল রেখা।

ইউরেনিয়াম-সীসা ডেটিং পদ্ধতি। সীসা হচ্ছে অতেজস্ক্রিয় স্থিতিশীল মৌলিক পদার্থ। ইউরেনিয়াম ক্ষয় হতে হতে সীসায় পরিণত হয়। বিগব্যাং এর দ্বারা সৌরজগত সৃষ্টির সময় সকল গ্রহ নক্ষত্রের সাথে আমাদের পৃথিবীও জন্ম নেয়। শুরুতে তাপমাত্রা অনেক বেশি থাকলেও তাপ বিকিরণ করে করে বর্তমান পৃথিবীতে যে সকল পুরনো কঠিন শিলা পাওয়া গেছে, সেগুলো পৃথিবী সৃষ্টির শুরুর দিকের আদি শিলাখণ্ড। অর্থাত্ এই শিলাগুলোর বয়স পৃথিবীর বয়সের কাছাকাছি। ইউরেনিয়ামযুক্ত প্রাচীন শিলাখণ্ড নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, যে পরিমাণ ইউরেনিয়াম পরমাণু আছে, ঠিক সেই পরিমাণ সীসার পরমাণুও রয়েছে। ইউরেনিয়াম তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে সীসায় পরিণত হয়েছে। ইউরেনিয়ামের অর্ধায়ু ৪৫০ কোটি বছর, কাজেই সেটি একটি অর্ধায়ু অতিক্রম করেছে। সেই হিসেবে পৃথিবীর বয়সও ৪৫০ কোটি বছরের কাছাকাছি। অন্যান্য পরীক্ষায় পরিমাপ করা হয়েছে পৃথিবীর বয়স প্রায় ৬০০ কোটি বছর।

রেখা বলল-ও, তাহলে এভাবেই ডিমটিরও বয়স নির্ণয় করা যাবে।

হ্যাঁ, বললেন নীলকান্তবাবু।

তবে আগে অন্য পদ্ধতিতে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়েছিল, যা ছিল ভুল, পরে ধরা পড়েছে। বিজ্ঞানী লর্ড কেলভিন ধারণা করলেন উত্তপ্ত গলিত অবস্থা থেকে ঠাণ্ডা হতে হতে পৃথিবী যদি আজকের অবস্থায় পৌঁছায়, তাহলে কতখানি সময় লাগবে-হিসাব করে তিনি বললেন-বড়জোর এক কোটি বছর। সূর্যের বয়স ২ কোটি বছর। তবে চার্লস ডারউইন এবং অন্য ভূতত্ত্ববিদগণ মনে করতেন পৃথিবীর বয়স আরও অনেক বেশি। কিন্তু লর্ড ক্যালভিনের ভুলটা কোথায় তা ধরতে পারেননি।

১৮৯৯ সালে আইরিশ পদার্থবিজ্ঞানী জন জলি সমুদ্রের পানিতে লবণের হিসাব করে পৃথিবীর বয়স নির্ণয় করতে চেষ্টা করেন। সমুদ্রের পানিতে কী পরিমাণ লবণ আছে আর পৃথিবীর নদ-নদী গুলোর মাধ্যমে কী পরিমাণ লবণ প্রতি বছর সমুদ্রে এসে পড়ে তার হিসাব নিয়ে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করে তিনি বললেন, সমুদ্রের বয়স ১০ কোটি বছর। তাঁর হিসাবটা ছিল সরল। পৃথিবীতে সাগর জলের মোট পরিমাণ ১৫০ কোটি ঘন কিলোমিটার, লবণ আছে ৩ শতাংশ সেই হিসেবে লবণ ৪শ কোটি টনের বেশি। নদ-নদীগুলো দিয়ে লবণ মিশছে বছরে ৪০ কোটি টন। সেই হিসেবে সমুদ্রের বয়স ১০ কোটি বছর, আবার পৃথিবীর বয়স সামান্য বেশি।

 

 

০