বিনোদন রিপোর্ট
অভি সিলেট ক্যাডেট কলেজে পড়ার সময় প্রখ্যাত ওস্তাদ রাম কানাই দাসের কাছে দীর্ঘদিন গানে তালিম নিয়েছেন। তবে পেশাগতভাবে গানের সঙ্গে তার কখনো সম্পৃক্ততা হয়ে ওঠেনি। দীর্ঘসময় পর এখন গান নিয়ে তার নতুন করে পথচলা শুরু হয়েছে। এরমধ্যে অভি মঈনুদ্দীন নিজের জন্য একটি গান লিখেছেন ও সুর করেছেন। গানটির শিরোনাম ‘চাই না হূদয় ভেঙে যাক।’ তার লেখা দ্বিতীয় গানটি হলো ‘শতশত রাত’। এই গানের সুরও তারই করা। গতবছর অক্টোবর মাসে গানটির সৃষ্টি। মূলত সেরাকণ্ঠ খ্যাত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নীর বাবা মো. কাওসার ইমামের অনুপ্রেরণাতেই ‘শতশত রাত’ গানটির সৃষ্টি। গানটির সংগীতায়োজন করেছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে ইউসুফ আহমেদ খান এবং গেয়েছেন তিন্নী। এরইমধ্যে গানটির সব কাজ শেষ করে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।