বিপিজিএমইএর নতুন সভাপতি সামিম আহমেদ

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর সভাপতি পদে সামিম আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহসভাপতি পদে  কে এম ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পর্ষদের (২০২১-২০২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন। —প্রেস বিজ্ঞপ্তি