অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বিতরণ করা হবে ----------------------এমপি নিক্সন চৌধুরী

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর উপহার প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বিতরণ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপজেলাব্যাপী সঠিক তদন্ত করে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর প্রদানের নির্দেশ দিয়েছি।’ শনিবার সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে আরো একটি ভবন নির্মাণ করে দেওয়া হবে।’ মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও  মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি নিক্সন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।