সুজানগরে বন্ধ হচ্ছে না ইয়াবা বিক্রি!

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগর সদর ছাপিয়ে ইয়াবা ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জে। ইয়াবা ব্যবসা ও সেবন বন্ধ হচ্ছে না। জানা যায়, ১৫-২০ জনের একটি ইয়াবা ব্যবসায়ী চক্র এখানে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কলেজ শিক্ষক বলেন, উপজেলার নাজিরগঞ্জ, শ্যামসুন্দরপুর, আহম্মদপুর এবং চিনাখড়াসহ উপজেলার ২০-২৫টি পয়েন্টে রয়েছে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীদের আস্তানা। এক শ্রেণির স্কুল-কলেজের শিক্ষার্থীও ঐসব মাদক সেবন করছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ী এবং সেবীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে পুলিশ তাদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেবে।’