স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে মাগুরায় দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু

মাগুরা প্রতিনিধি

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উত্তরণে শনিবার থেকে মাগুরায় দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় র্যালি বের হয়। পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান প্রমুখ। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ৩৬টি স্টলে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ‘রূপকল্প-২০৪১ এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ে সেমিনারের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের নিয়ে উন্নয়নবিষয়ক কুইজ, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।