সমাজের অগ্রযাত্রা নিশ্চিতে প্রতিবন্ধীদেরও এগিয়ে নিতে হবে :মসিক মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, এ সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও এগিয়ে নিতে হবে। শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে টাউন হল প্রাঙ্গণে ৫০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিটি মেয়র। সিটি মেয়র এ সময় সমাজের সচ্ছল মানুষদের প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোর্শেদ প্রমুখ।