পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় শনিবার ভোর রাতে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ শাহাদুল ইসলাম, মো. আকাশ ও সোহেল রানা নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পূূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের শাহাদুল ইসলামের বাড়ি থেকে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।