নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে ‘বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ। তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টি স্টল অংশ নিয়েছে।