মোহাম্মদ কামরুজ্জামান
বাঙালি
প্রচ্ছদ: শিশির মল্লিক। মূল্য: ২০০ টাকা
মানুষ অচেনা মানুষের কাছে যায় সম্পর্কের সুধা পেতে। তারপর অনেককাল কাছে থেকে, সঙ্গে সঙ্গে লেগে থেকে, একজন আরেক জনকে চিনে ফেলে—চেনার পরেই বুঝে ওঠে, মানুষ এত অচেনা! কখনো কখনো সেই সুধা গরলে পরিণত হয়—শিরায় শিরায় প্রবাহিত হতে থাকে—মনে হতে থাকে, না চেনাই ভালো ছিল। মানুষকে চিনতে গিয়ে মাঝে মাঝে সে নিজেকেও চিনে ফেলে। কখনো কখনো নিজেকেও অচেনা মনে হয়। কখনো আবার সেই চিনে ফেলা অচেনাই হয় অবাক বিস্ময়ের কারণ। তাই বোধহয় মানুষের ভেতরে মানুষ চেনার নিরন্তর কৌতূহল। মোহাম্মদ কামরুজ্জামান তাঁর ‘মায়াবী সৌরলোক’-এর ১১টি ছোটগল্পে সেই কৌতূহলের পথ বেয়ে মানবমনের অন্ধিসন্ধি ঘুরে দেখেছেন।