করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি বাড়ছে। সবচেয়ে বিপজ্জনক তথ্য হলো তরুণরা আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি আর বয়স্করা মৃত্যুঝুঁকিতে। স্বাস্থ্যবিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের করোনা ভাইরাসটির স্ট্রেনের সঙ্গে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেনের মিল রয়েছে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে দ্রুত। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলায় সৃষ্টি হয়েছে অনীহা। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। অধিকাংশেরই মাঝে সচেতনতার কোনো বালাই নেই। টিকাদান কর্মসূচি চলছে। অধিকাংশ মানুষ টিকা নিলেই করোনা প্রতিরোধে গড়ে উঠবে হার্ড ইমিউনিটি বা সর্বাত্মক সুরক্ষা। পাশাপাশি অবশ্যই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক পরা, হাত সাবান দিয়ে ধোয়া বা সেনিটাইজার ব্যবহারসহ সামাজিক দূরত্ব রক্ষা করা এবং জনসমাগম এড়িয়ে চলা নিশ্চিত করতে হবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই সর্বোত্তম।
মো. ইফতে খারুল ইসলাম
শিক্ষাথী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ