আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৩ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।