ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে মোট সাতটি ম্যাচ খেলেছেন। যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু একটি ইনিংসকেও সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি বিরাট কোহলি। ওয়ানডেতে কোহলির সর্বশেষ সেঞ্চুরি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত শুক্রবার ম্যাচ শেষে কোহলি জানালেন, তিনি সেঞ্চুরির জন্য খেলেন না। দলের জয়টাই তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি জীবনে কখনো সেঞ্চুরির জন্য খেলিনি, অনেকেই বলছে কেন আমি এত অল্প সময়ের মধ্যে আউট হলাম। কেননা দলের পক্ষে জয়টাই আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি তিন অঙ্ক ছুঁতাম তাহলে হয়তো দল জিততে পারত না।’ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েও ৬ উইকেটে হারতে হয়েছে ভারতকে।